১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৯:২০ অপরাহ্ন


রেকর্ড ৮ ভেন্যুতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শুরু কবে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৯:১৫:৪০
রেকর্ড ৮ ভেন্যুতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শুরু কবে ছবি: সংগৃহীত


দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজন করতে যাচ্ছে সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়াম। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত ভেন্যু হলেও এবারই প্রথম এই মাঠে বসবে সিপিএলের আসর।

আগামী ৭ আগস্ট শুরু হতে যাওয়া সিপিএলের চতুর্দশ আসরটি রেকর্ড আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের পরিধি বাড়াতে সেন্ট ভিনসেন্টের পাশাপাশি খেলা হবে অ্যান্টিগা, বার্বাডোজ, গায়ানা ও জ্যামাইকাসহ অন্যান্য দ্বীপে। এবারের আসরের বিশেষ আকর্ষণ হলো জ্যামাইকা কিংসমেন দলের অভিষেক, যার ফলে প্রথমবারের মতো সাতটি দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

১৬ থেকে ২০ সেপ্টেম্বর বার্বাডোজে নকআউট পর্ব ও ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের। তবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা করেনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।