১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৩৭:৪৮ অপরাহ্ন


বিসিবির কমিটিতে যুক্ত হলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ভাই মাশরুর হোসেন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৩:৫৩:৩০
বিসিবির কমিটিতে যুক্ত হলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ভাই মাশরুর হোসেন ছবি: সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত ১১ সদস্যের এই কমিটিতে বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য দেওয়া হয়েছে।

নতুন এই পর্ষদে লজিস্টিক ও প্রোটোকল কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তার সাথে সদস্য সচিব হিসেবে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।

অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যেও রাজনৈতিক পরিবারের সদস্যদের উপস্থিতি লক্ষ্যণীয়। এদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ, অর্থমন্ত্রী আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম। উল্লেখ্য, নাজমুল হাসান পাপনের দীর্ঘ ১২ বছরের শাসনের পর ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলের হাত ঘুরে বর্তমানে তামিম ইকবাল বিসিবির শীর্ষ পদে আসীন রয়েছেন।