১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০২:৩৩ অপরাহ্ন


করোনার ভ্যাকসিনে মৃত্যু হয়েছে শেন ওয়ার্নের, ছেলের দাবি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৭:৫৬:৩৯
করোনার ভ্যাকসিনে মৃত্যু হয়েছে শেন ওয়ার্নের, ছেলের দাবি ছবি: সংগৃহীত


কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর চার বছর পর নতুন এক বিতর্ক উসকে দিয়েছেন তার ছেলে জ্যাকসন ওয়ার্ন। সম্প্রতি এক পডকাস্টে তিনি দাবি করেন, তার বাবার আকস্মিক মৃত্যুর পেছনে কোভিড-১৯ টিকার ভূমিকা থাকতে পারে।

জ্যাকসনের মতে, যদিও শেন ওয়ার্নের ময়নাতদন্তে স্বাভাবিক মৃত্যুর কথা বলা হয়েছিল, তবে সরকারি বিধিনিষেধের কারণে নেওয়া একাধিক ডোজ টিকা তার বাবার শারীরিক ঝুঁকি বাড়িয়ে দিয়েছিল বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও জানান, ভিক্টোরিয়া সরকার আয়োজিত রাষ্ট্রীয় স্মরণসভার সময়ও তিনি মনে মনে সরকার ও তাদের নীতিকে দায়ী করছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালে থাইল্যান্ডের একটি ভিলায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ৭০৮ টেস্ট উইকেটের মালিক শেন ওয়ার্ন। সত্য হয়তো কোনোদিন জানা যাবে না—এমনটি মেনে নিয়েও জ্যাকসন বর্তমানে 'শেন ওয়ার্ন লিগ্যাসি'র মাধ্যমে হৃদ্‌রোগ সচেতনতায় কাজ করছেন।