১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৭:১০ পূর্বাহ্ন


আমরা পহেলা বৈশাখকে ধারণ করি : জামায়াত এমপি সাইফুল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৭:৩০:৩৬
আমরা পহেলা বৈশাখকে ধারণ করি : জামায়াত এমপি সাইফুল ছবি: সংগৃহীত


ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম বলেছেন, ইসলাম সবসময় স্থানীয় সংস্কৃতিকে ধারণ করে, এর সঙ্গে কোনো বিরোধ করে না—এটাই ইসলামের প্রকৃত সৌন্দর্য। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে এক বৈশাখী শোভাযাত্রার আগে তিনি এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, তাওহীদ ও রিসালতের সঙ্গে সাংঘর্ষিক না হলে ইসলাম সব সংস্কৃতিকেই গ্রহণ করে। এ সময় তিনি আরও বলেন, পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্যের অংশ। তবে বিশ্বাসের জায়গা থেকে মনে রাখতে হবে, মঙ্গল-অমঙ্গলের একমাত্র মালিক মহান রাব্বুল আলামীন। পল্লীগীতি, জারি-সারি ও ভাটিয়ালির মতো লোকজ সংস্কৃতিকে লালন করেই আগামী দিনে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।