১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:২৩ অপরাহ্ন


আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলা: ক্রীড়া প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৬:৫৮:৩৪
আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলা: ক্রীড়া প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত


রাজধানীর পল্টন ময়দানে পান্তা-ইলিশ আর ঢাক-ঢোলের শব্দে সাড়ম্বরে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। ২০ বছর পর কিউট বৈশাখী ক্রীড়া উৎসবের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেয় দেশের ক্রীড়াঙ্গন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ঘোষণা করেন, আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় এ ধরনের ক্রীড়া উৎসব আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন এবং নারী ক্রীড়া সংস্থার জন্য শীঘ্রই একটি বড় ‘সারপ্রাইজ’ বা বিশেষ ঘোষণার ইঙ্গিত দেন। খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, উৎসব ও খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলাই সরকারের লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম ও এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এবারের উৎসবে ১২টি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়।