১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৪:৫৩ অপরাহ্ন


স্বাধীনভাবে শিল্পচর্চা করতে পারার সমাজ গঠনের আহ্বান ছায়ানট সভাপতির
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৫:৩০:০৩
স্বাধীনভাবে শিল্পচর্চা করতে পারার সমাজ গঠনের আহ্বান ছায়ানট সভাপতির ছবি: সংগৃহীত


রমনার বটমূলে ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক সাংস্কৃতিক অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ছায়ানট। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে ছায়ানটের সভাপতি সারওয়ার আলী গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে হামলা, ভাঙচুর ও শিল্পীদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানান। তিনি বিশেষভাবে ছায়ানটের বাদ্যযন্ত্র ভাঙচুর, নালন্দা বিদ্যালয়ের বই নষ্ট এবং সংবাদপত্র কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনার কথা উল্লেখ করেন।

বক্তব্যে সারওয়ার আলী ২০০১ সালের রমনা বটমূলে বোমা হামলার স্মৃতি স্মরণ করে বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বাঙালির সাংস্কৃতিক কণ্ঠকে স্তব্ধ করতে চাইছে, যা সমাজে ভয় ও অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। সংগীতকে বাঙালির সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি এমন একটি সমাজ গড়ার আহ্বান জানান যেখানে মানুষ স্বাধীনভাবে শিল্পচর্চা করতে পারবে। এছাড়া আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার প্রত্যাশা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।