১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:১৯ অপরাহ্ন


ইসলামাবাদে আলোচনা ব্যর্থ, এখন কী হবে?
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৫:৩৪:৫৩
ইসলামাবাদে আলোচনা ব্যর্থ, এখন কী হবে? ছবি: সংগৃহীত


ইসলামাবাদে কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বৈঠক। বুধবার শুরু হওয়া যুদ্ধবিরতি স্থায়ী করার লক্ষ্যে এই আলোচনার আয়োজন করা হলেও দুই পক্ষই একে অপরকে দায়ী করে ফিরেছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তীব্র হয়েছে।

বিবিসির তথ্যমতে, ট্রাম্পের কঠোর হুমকির প্রেক্ষাপটে এই আলোচনা শুরু হলেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করছে ওয়াশিংটন। অন্যদিকে ইরানও তাদের অবস্থানে অনড়। এই ব্যর্থতার ফলে আংশিক বন্ধ থাকা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়ল, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, সরাসরি আলোচনার এই উদ্যোগ ব্যর্থ হওয়া কূটনৈতিক বড় পরাজয়। পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি এবং দুই দেশের অনড় মনোভাবের কারণে যেকোনো সময় ফের হামলা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আরও জটিল মোড় নিল।