১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:৩৪:৩০ পূর্বাহ্ন


শান্তি আলোচনার সময় ট্র্যাম্প উপভোগ করছিলেন কুস্তি খেলা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৪:০৩:২০
শান্তি আলোচনার সময় ট্র্যাম্প উপভোগ করছিলেন কুস্তি খেলা ছবি: সংগৃহীত


ইরানের সাথে কূটনৈতিক সমঝোতা ব্যর্থ হওয়ার মধ্যেই মিয়ামিতে মিক্সড মার্শাল আর্টসের (UFC) লড়াই উপভোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন পাকিস্তান থেকে চুক্তি না হওয়ার 'খারাপ খবর' দিচ্ছিলেন, ট্রাম্প তখন মিয়ামিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জো রোগান এবং পরিবারের সদস্যদের নিয়ে বিজয়ীদের অভিনন্দন জানাতে ব্যস্ত ছিলেন।

ইরান প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের জানান, চুক্তি হোক বা না হোক তাতে তাঁর কিছু যায় আসে না, কারণ তাঁর মতে ইরান সামরিকভাবে পরাজিত। তবে প্রেসিডেন্টের এই আত্মবিশ্বাসের বিপরীতে খোদ আমেরিকাতেই সংকট ঘনীভূত হচ্ছে। যুদ্ধের প্রভাবে তেলের দাম ও মূল্যস্ফীতি আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের পকেট কাটছে।

এই পরিস্থিতিতে ডেমোক্র্যাটরা ট্রাম্পের অভিশংসন ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি ইরানের সভ্যতা ধ্বংসের হুমকির পর নিজ সমর্থকদেরও সমালোচনার মুখে পড়েছেন তিনি। কূটনীতি ও অর্থনীতির এমন টালমাটাল অবস্থায় প্রেসিডেন্টের এই নির্ভার বিনোদন মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।