১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৬:১৫ অপরাহ্ন


সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন যেসব তারকা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৯:৩৪:৪৮
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন যেসব তারকা ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি আসনে মনোনয়ন না পাওয়া বিনোদন জগতের একঝাঁক তারকা এবার সংরক্ষিত নারী আসনের মাধ্যমে সংসদে যাওয়ার দৌড়ে শামিল হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপ্রত্যাশীদের এই তালিকায় রয়েছেন দেশবরেণ্য তিন সংগীতশিল্পী— কনকচাঁপা, বেবী নাজনীন ও রিজিয়া পারভীন। এছাড়া জাসাস নেত্রী ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবীও ফরম জমা দিয়েছেন।

মনোনয়ন সংগ্রহের পর কনকচাঁপা জানান, তিনি সংসদে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশার কথা বলতে চান। এর আগে তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিলেও দলীয় মনোনয়ন পাননি। অন্যদিকে, নীলফামারী-৪ আসনের জন্য আগ্রহী বেবী নাজনীন এবং নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত আসনের জন্য আবেদন করেছেন রিজিয়া পারভীন। বিনোদন অঙ্গনের এই তারকাদের রাজনৈতিক পদযাত্রা এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায়।