১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৪:৩২ অপরাহ্ন


অভিমান ভেঙে আবারও এক হচ্ছেন দেব-শুভশ্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৪:৫৭:৪৯
অভিমান ভেঙে আবারও এক হচ্ছেন দেব-শুভশ্রী ছবি: সংগৃহীত


টালিউড সুপারস্টার দেব এবার নতুন পরিচয়ে পর্দায় ফিরছেন। তার বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’-এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই নায়কের। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় দেব নিজেই এই চমকপ্রদ খবরটি শেয়ার করেছেন।

এই ছবিতে দেব একাধারে নায়ক, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন। দেব জানান, প্রেমিকা রুক্মিণী মৈত্রর উৎসাহেই তিনি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। ছবিতে দেবের পাশাপাশি দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য ও শুভশ্রী গাঙ্গুলীকে, যা দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

বিশাল বাজেটের এই প্রজেক্টের কাজ জুন থেকে আগস্ট পর্যন্ত চলবে এবং এতে প্রায় ১০ হাজার টেকনিশিয়ান যুক্ত থাকবেন। সবকিছু ঠিক থাকলে আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেবের প্রথম পরিচালিত ছবি ‘দেশু ৭’।