১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৪:২৭:৫২ পূর্বাহ্ন


যে কারণে বলিউডে কাজ করার প্রস্তাব ফিরিয়েছিলেন বিপাশা হায়াত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৮:৫০:৩০
যে কারণে বলিউডে কাজ করার প্রস্তাব ফিরিয়েছিলেন বিপাশা হায়াত ছবি: সংগৃহীত


নব্বই দশকের দাপুটে অভিনেত্রী, চিত্রশিল্পী ও নাট্যকার বিপাশা হায়াত সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে একটি পডকাস্টে নিজের ক্যারিয়ার ও জীবনের নানা অজানা গল্প শুনিয়েছেন। আলাপচারিতায় তিনি প্রথমবারের মতো প্রকাশ করেন বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি।

বিপাশা জানান, ক্যারিয়ারের এক পর্যায়ে বলিউড থেকে তাকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি প্রস্তাবদাতার নম্বর আজও তার ফোনে সংরক্ষিত আছে এবং তাদের মধ্যে কয়েকবার আলাপও হয়েছিল। তবে বলিউডের মোহ তাকে টানতে পারেনি। নিজের মূল্যবোধ আর দেশের দর্শকদের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি সেই প্রস্তাব বিনম্রভাবে ফিরিয়ে দেন।

তার মতে, দেশের মানুষ তাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, কেবল বলিউডে নাম লেখানোর জন্য ‘যে কোনো’ চরিত্রে অভিনয় করে সেই আস্থাকে তিনি ছোট করতে চাননি। একজন ‘স্টার’ হওয়ার চেয়ে নিজেকে ‘পাবলিক ফিগার’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করা বিপাশা মনে করেন, বিদেশের গুরুত্বহীন চরিত্রের চেয়ে দেশের ভেতরের কাজের মূল্য ও সার্থকতা অনেক বেশি। মানুষের ভালোবাসাকেই জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি মেনে চলা এই গুণী শিল্পী আবারও প্রমাণ করলেন কেন তিনি দর্শকদের হৃদয়ে অনন্য হয়ে আছেন।