১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৪:১৭ অপরাহ্ন


বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সময়সূচিতে পরিবর্তন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৭:১৩:০৫
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সময়সূচিতে পরিবর্তন ছবি: সংগৃহীত


চলতি মাসের ১৭ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া হোম সিরিজের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের কথা মাথায় রেখে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবি জানায়, ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ আগে ‘দিবারাত্রির’ হওয়ার কথা থাকলেও এখন তা পুরোপুরি দিনের আলোতে অনুষ্ঠিত হবে। নতুন সময় অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টা থেকে। ওয়ানডের পর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের সময়ও পরিবর্তন করা হয়েছে; এই সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে।

গত বুধবার (৮ এপ্রিল) বিসিবির অ্যাড-হক কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে সময়ের এই পরিবর্তনের কথা নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মূলত স্টেডিয়ামের ফ্লাডলাইট ব্যবহারের প্রয়োজনীয়তা কমিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেট প্রেমীদের নতুন সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড।