১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৪:২৮ অপরাহ্ন


শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় মামলা করল তার ভাই
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৭:৫০:০৩
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় মামলা করল তার ভাই ছবি: সংগৃহীত


রাজধানীর নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন নিহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নিউ মার্কেট থানায় মামলাটি করেন টিটনের ভাই সাঈদ আক্তার রিপন।

মামলার এজাহারে সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, কিলার বাদল, শাহজাহান ও ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়েছে। বছিলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে টিটনের সাথে তাদের বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে। ২০০১ সালে সরকারের ঘোষিত তালিকার ২ নম্বর শীর্ষ সন্ত্রাসী ছিলেন টিটন, যিনি দীর্ঘদিন কারাবাসের পর ২০২৪ সালে জামিনে মুক্তি পান।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে টিটনকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নব্বইয়ের দশকের দুর্ধর্ষ এই সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবসায়ী বাবর এলাহী হত্যাসহ একাধিক মামলা ছিল এবং তিনি অস্ত্র ব্যবসার শক্তিশালী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতেন। খুনিদের শনাক্ত করতে বর্তমানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।