১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৩:১০ অপরাহ্ন


আবু সাইদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৫:৪১:৩৮
আবু সাইদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ ছবি: সংগৃহীত


জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার রায় ঘোষণা করলেও নিহতের পরিবার একে "অপূর্ণাঙ্গ" বলে মনে করছেন।

রায়ে পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক ছাত্রলীগ নেতাকে ১০ বছর এবং প্রক্টর শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ডসহ অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

তবে আবু সাঈদের বাবা ও পরিবারের সদস্যরা এই রায়ে সন্তুষ্ট নন। তাদের অভিযোগ, হত্যার মূল ‘আদেশদাতারা’ আড়ালে থেকে গেছেন। তারা মনে করেন, কেবল মাঠপর্যায়ের দুই পুলিশ সদস্যের ওপর দায় চাপিয়ে প্রকৃত অপরাধীদের বাঁচিয়ে দেওয়া হয়েছে। পরিবারের দাবি, হত্যার নেপথ্যে থাকা বড় আসামিদেরও মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সহায়তা পেলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন শহীদ আবু সাঈদের স্বজনরা।