১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৪:৪৮ অপরাহ্ন


ইসলামাবাদে শাহবাজ শরীফের সঙ্গে জেডি ভ্যান্সের বৈঠক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৭:০৬:০৩
ইসলামাবাদে শাহবাজ শরীফের সঙ্গে জেডি ভ্যান্সের বৈঠক ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ও আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে এক ঐতিহাসিক কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাকিস্তান। শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা বা ‘ইসলামাবাদ টকস’ আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শাহবাজ শরীফ ও জেডি ভ্যান্স দ্বিপাক্ষিক বৈঠকে এ অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পুনর্ব্যক্ত করেছেন যে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে পাকিস্তান সম্ভাব্য সব ধরনের মধ্যস্থতা ও সহযোগিতা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরিতে পাকিস্তানের এই ভূমিকা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে।