১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৪৮:৩৭ অপরাহ্ন


মেসি শ্রেষ্ঠত্বের কারণ জানালেন এমবাপ্পে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৫:২২:০৫
মেসি শ্রেষ্ঠত্বের কারণ জানালেন এমবাপ্পে ছবি: সংগৃহীত


ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি এক সাক্ষাৎকারে লিওনেল মেসির জাদুকরী ফুটবল প্রতিভা নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। পিএসজিতে দুই মৌসুম একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে এমবাপ্পে বলেন, মেসির মতো এত পূর্ণাঙ্গ ও নিখুঁত ফুটবলার তিনি খুব কমই দেখেছেন।

‘দ্য ব্রিজ’ পডকাস্টে এমবাপ্পে মজা করে বলেন, “মেসি তো চিটিং করে!” মূলত মেসির অবিশ্বাস্য দক্ষতা বোঝাতেই তিনি এমন মন্তব্য করেন। এমবাপ্পের মতে, মাঠের প্রতিটি পরিস্থিতি মেসি আগেভাগেই বুঝতে পারেন এবং অত্যন্ত সহজভাবে অসম্ভব সব কাজ করে দেখান।

অনুশীলনের একটি উদাহরণ টেনে এমবাপ্পে জানান, ফিনিশিং প্র্যাকটিসের সময় তিনি ও নেইমার যেখানে ১০টির মধ্যে ৬-৭টি গোল করতে পারতেন, সেখানে মেসি প্রায় প্রতিবারই ৯টি নিখুঁত গোল করতেন। এমবাপ্পের ভাষায়, মেসি যা করেন তা অন্য কারও পক্ষে করা প্রায় অসম্ভব। মেসির এই অসাধারণ নিপুণতা ও সহজ খেলার ধরনই তাকে বিশ্বের সেরাদের সেরা করে তুলেছে বলে মনে করেন এই ফরাসি ফরোয়ার্ড।