১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৯:১৮ অপরাহ্ন


প্রধানমন্ত্রী সভাপতিত্বে সরকারের প্রথম ‘একনেক’ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৪:০০:১৮
প্রধানমন্ত্রী সভাপতিত্বে সরকারের প্রথম ‘একনেক’ সভা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৬ এপ্রিল) নতুন সরকারের প্রথম ‘একনেক’ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জনস্বাস্থ্য, অবকাঠামো ও নাগরিক সেবা সংশ্লিষ্ট প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ের ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, জরুরি পানি সরবরাহ এবং ৮টি বিভাগে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বিশেষ অগ্রাধিকার পেয়েছে।

নতুন পরিকল্পনায় সরকার চলমান প্রকল্প দ্রুত শেষ করা এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দিয়েছে। সভায় প্রধানমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে অর্থায়ন বন্ধসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূলত অপচয় রোধ এবং উন্নয়নের সুফল সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই পর্যবেক্ষণে এমন কড়াকড়ি আরোপ করা হয়েছে। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।