১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৩:৪০ অপরাহ্ন


ফেরির বাইরে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ, ছবি ভাইরাল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ২০:২৬:০৮
ফেরির বাইরে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ, ছবি ভাইরাল ছবি: সংগৃহীত


পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে সাকুরা পরিবহনের একটি বাসের অর্ধেক অংশ ফেরির বাইরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে নদী পারাপারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলের এই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

শনিবার (২৮ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু ঘটনাস্থল পরিদর্শন করে ফেরির সুপারভাইজার, চালক ও কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করেছেন। ফেরি কর্তৃপক্ষ দাবি করেছে, বাসের কর্মচারীরা জোর করে ঝুঁকিপূর্ণভাবে গাড়িটি ফেরিতে উঠিয়েছিল। সড়ক ও জনপথ বিভাগ থেকেও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।