১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৩:৩৬ অপরাহ্ন


একই ব্যক্তির ভিন্ন নামে দুই পরিচয়পত্র
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৭:৫৮:২৬
একই ব্যক্তির ভিন্ন নামে দুই পরিচয়পত্র ছবি: সংগৃহীত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একই ব্যক্তির দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামের মেহেদি হাসান মঞ্জু ওরফে মনজুরুল হক নামের ওই ব্যক্তি ১২ বছরের জন্ম তারিখের ব্যবধানে দুটি আলাদা পরিচয়পত্র দিয়ে নাগরিক সুবিধা ভোগ করছেন।

অনুসন্ধানে দেখা যায়, একটি এনআইডিতে তার নাম মেহেদি হাসান মঞ্জু (জন্ম ১৯৯৭), অন্যটিতে মো. মনজুরুল হক (জন্ম ১৯৮৫)। দুটিতেই বাবার নাম ও গ্রাম এক হলেও মায়ের নাম, পিন নম্বর ও এনআইডি নম্বর আলাদা। আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ হলেও উপজেলা নির্বাচন অফিস বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা নেয়নি। অভিযুক্ত ব্যক্তি একে ‘সফটওয়্যারের ভুল’ বলে দাবি করলেও স্থানীয়দের মতে, জালিয়াতির মাধ্যমেই তিনি দ্বিতীয় পরিচয়পত্রটি তৈরি করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহম্মেদ জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে ডিজিটাল তথ্যভাণ্ডারে এমন বিভ্রাট এনআইডি ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।