১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৫৪:২৩ পূর্বাহ্ন


কেন্দ্রে নকল হলে নকলকারীর সাথে শাস্তি হবে কেন্দ্রের শিক্ষক এবং সচিবেরও
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৪ ১৮:২১:২৫
কেন্দ্রে নকল হলে নকলকারীর সাথে শাস্তি হবে কেন্দ্রের শিক্ষক এবং সচিবেরও ছবি: সংগৃহীত


পরীক্ষায় নকল প্রতিরোধে এবার শিক্ষক ও কেন্দ্রসচিবদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রে নকল হলে সংশ্লিষ্ট শিক্ষক ও কেন্দ্রসচিবদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে এবং এমসিকিউ চলাকালীন 'যান্ত্রিক গোলযোগ' বা 'বিদ্যুৎ বিভ্রাট'-এর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। নিরবচ্ছিন্ন নজরদারির জন্য প্রয়োজনে আইপিএস ব্যবহারের নির্দেশ দেন তিনি। এছাড়া অনিয়ন্ত্রিত কোচিং সেন্টারগুলোকে দ্রুত লাইসেন্সের আওতায় আনার ঘোষণাও দেন মন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দসহ শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।