১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:৫৬:৩৭ পূর্বাহ্ন


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১৩:২০:০৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত ছবি: সংগৃহীত


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ক্লাস চলাকালীন ২০তম ব্যাচের ফাহিম ও মাহফুজের ওপর পলেস্তারা পড়লে তারা মাথা ও পিঠে আঘাত পান। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, জরাজীর্ণ ভবনগুলো সংস্কারে প্রশাসন বারবার সময় নিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, ফলে জীবনের ঝুঁকি নিয়ে তাদের ক্লাস করতে হচ্ছে। জকসু জিএস আব্দুল আলিম আরিফ অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানিয়েছেন।