১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৩৬:০৩ পূর্বাহ্ন


অবৈধ পন্থায় মুক্তিযোদ্ধা তালিয়ায় নাম লেখানদের চিহ্নিত করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৬:৫৫:২৫
অবৈধ পন্থায় মুক্তিযোদ্ধা তালিয়ায় নাম লেখানদের চিহ্নিত করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছবি: সংগৃহীত


জালিয়াতি বা অবৈধ পন্থায় যারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন, তাদের দ্রুত চিহ্নিত করে জাতির সামনে প্রকাশের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যারা ‘তন্ত্র-মন্ত্র’ বা জালিয়াতির আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং নিজেদের সন্তানদের চাকরি বা অন্যান্য সরকারি সুবিধা পাইয়ে দিয়েছেন, তাদের সুনির্দিষ্ট তালিকা তৈরির কাজ চলছে। খুব অল্প সময়ের মধ্যেই এই ভুয়া মুক্তিযোদ্ধাদের পরিসংখ্যান জাতির সামনে উপস্থাপন করা হবে।

একই সঙ্গে মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ বা সনদ স্থগিত করে তাদের যে হয়রানি করা হয়েছিল, সেই বিষয়টিও মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়া এবং ভুয়াদের তালিকা থেকে বাদ দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।