১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০৩:১৯ অপরাহ্ন


মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৬:৪২:১৩
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ছবি: সংগৃহীত


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। তার পরিবারের বরাত দিয়ে শুক্রবার বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে। বর্ষীয়ান এই নেতার দ্রুত আরোগ্য কামনায় তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।