১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩১:০৫ অপরাহ্ন


২০২৭ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমার শুটিং শুরু সালমানের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৮:১৯:২৬
২০২৭ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমার শুটিং শুরু সালমানের ছবি: সংগৃহীত


বলিউড সুপারস্টার সালমান খান তার ভক্তদের জন্য নিয়ে এলেন নতুন চমক। সোমবার (৩০ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন এই মহাতারকা। ছবিটি পরিচালনা করবেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা, 'মহর্ষী' খ্যাত ভামসি পাইদিপাল্লি।

নতুন এই প্রজেক্টের গল্প বা নাম নিয়ে এখনই বিস্তারিত কিছু না জানালেও সালমান নিশ্চিত করেছেন যে, ২০২৭ সালের ঈদুল ফিতর লক্ষ্য করে এটি নির্মাণ করা হবে। আগামী এপ্রিল মাস থেকেই ছবিটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন তার যুদ্ধভিত্তিক অ্যাকশন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটি আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে সালমান খানকে বড় পর্দায় দেখা গিয়েছিল এ আর মুরুগাদোস পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘সিকান্দার’-এ। নতুন এই ঘোষণার মাধ্যমে ২০২৭ সালের ঈদও নিজের দখলে রাখার আগাম বার্তা দিয়ে রাখলেন এই বলিউড ভাইজান।