১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:৪৪:১৬ পূর্বাহ্ন


হত্যা মামলায় জামিন পেলেন না আইভী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৮:১৫:৪৫
হত্যা মামলায় জামিন পেলেন না আইভী ছবি: সংগৃহীত


সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি রয়েছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আইভীকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে তাকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। এর আগে ৫টি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত হয়ে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন এই গ্রেপ্তারকে 'হয়রানিমূলক' দাবি করে বলেন, এজাহারে নাম না থাকলেও ঘটনার ১১ মাস পর তাকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। গত বছরের ৯ মে বাড়ি থেকে গ্রেপ্তারের পর থেকেই সাবেক এই মেয়র কারাগারে আছেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।