১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:৪৪:২৬ পূর্বাহ্ন


বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: শামা ওবায়েদ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৭:৩৫:২০
বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: শামা ওবায়েদ ছবি: সংগৃহীত


বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই বলে জাতীয় সংসদকে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৩০ মার্চ) সংসদ অধিবেশনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার আগেভাগেই বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে নিয়মিত বৈঠক করছেন। মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য উৎস থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকার ইতিবাচক ও সফল পদক্ষেপ নিচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে এবং সেখানকার মিশনগুলো প্রবাসীদের সুরক্ষায় ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।