১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:০০:০০ পূর্বাহ্ন


আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৭:০০:৩৫
আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা ছবি: সংগৃহীত


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ আখ্যা দেওয়ার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে দেওয়া মন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও ‘নাস্তিক’ বলে সম্বোধন করেন। এতে মন্ত্রীর ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় করা এই মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জসহ সারা দেশে রাজনৈতিক ও ধর্মীয় মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।