১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:০৩:৪৪ পূর্বাহ্ন


দুই দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৬:৫০:৫৫
দুই দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত


আগামী ৭ এপ্রিল দুই দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটিই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই সফরে তাঁর সঙ্গী হিসেবে থাকবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য 'ইন্ডিয়ান ওশান কনফারেন্স'-এ যোগ দেবেন। ভারত সফরকালে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই সফরের প্রস্তুতি ও বৈঠকের আলোচ্যসূচি চূড়ান্ত করতে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।