১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:১৮ অপরাহ্ন


স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৬:০২:১৩
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ছবি: সংগৃহীত


যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে জামালপুরের দেওয়ানগঞ্জে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৪ এপ্রিল ২০ হাজার টাকা যৌতুক না পেয়ে স্ত্রী সুজলা আক্তারকে নির্মমভাবে মারধর ও পেটে লাথি মারেন আমিনুল। পরদিন চিকিৎসাধীন অবস্থায় সুজলার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা সুরুজ্জামান বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা করেন। বিচার প্রক্রিয়ায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং আসামির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই সর্বোচ্চ শাস্তির আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম উপজেলার বেলুয়ারচর এলাকার বাসিন্দা।