১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৪:৪৮ অপরাহ্ন


বঙ্গভবনে আমজনতার তারেক রহমানকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৯:১৭:১৮
বঙ্গভবনে আমজনতার তারেক রহমানকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাতের ফাঁকে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে কাছে ডেকে নিয়ে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিরল ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি তৈরি হয়।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী যখন গাড়িতে উঠছিলেন, তখন দূর থেকে হাতের ইশারায় আমজনতা দলের নেতাকে কাছে ডাকেন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তিনি দ্রুত ছুটে আসেন এবং কুশল বিনিময় করেন। এ সময় আমজনতার তারেক রহমানের স্ত্রী তামান্না ফেরদৌস শিখাও সঙ্গে ছিলেন এবং প্রধানমন্ত্রী তার সঙ্গেও সৌজন্যমূলক আলাপ করেন।

উল্লেখ্য, এদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।