১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৯:৩৮ অপরাহ্ন


আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে কি না, জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ২১:৩১:৩৫
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে কি না, জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর


আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই থাকবে কি না—এমন এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, "আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।"

পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে

গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিচ্ছিন্নভাবে কোনো কিছু দেখে রাজনীতি বা গণতন্ত্রকে আটকে দেওয়া ঠিক হবে না। তিনি মন্তব্য করেন, "পলিটিকসটাকে চলতে দিন। লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে।"

জনগণের প্রত্যাখ্যান

আওয়ামী লীগের ছোটখাটো তৎপরতাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ মির্জা ফখরুল। তিনি বলেন, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসার চেষ্টা করবেই, কিন্তু তাতে কোনো লাভ হবে না। তার ভাষ্যমতে, "পিপল (জনগণ) তাদের রিজেক্ট করেছে। পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না?"

গণতন্ত্রের অগ্রযাত্রা

মির্জা ফখরুল মনে করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্য দলগুলো তাদের স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছে এবং সেটাই হওয়া উচিত। আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর জন্য মাঠ উন্মুক্ত রয়েছে এবং তারা সক্রিয়ভাবে কাজ করছে।