১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:২৬:৫৫ পূর্বাহ্ন


বাণিজ্য সুরক্ষায় হরমুজ প্রণালিতে টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৯:০০:৪৭
বাণিজ্য সুরক্ষায় হরমুজ প্রণালিতে টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ ছবি: সংগৃহীত


উত্তেজনাপূর্ণ ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য ও মানবিক সংকট ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্য প্রবাহ সচল রাখতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। শনিবার (২৮ মার্চ) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, আন্ডার সেক্রেটারি জেনারেল হোর্হে মোরেইরা দা সিলভা এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন।

ইউক্রেনের ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’-এর আদলে গঠিত এই উদ্যোগটি কার্যকর করতে সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাতিসংঘ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে সার ও জ্বালানির দাম বেড়ে গিয়ে বিশ্ববাজারে খাদ্যের দাম আকাশচুম্বী হবে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সতর্ক করে বলেছে, এই সংঘাত জুন মাস পর্যন্ত চললে কয়েক কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। তাই মানবিক বিপর্যয় এড়াতে অবিলম্বে সংঘাত কমানোর ওপর জোর দিয়েছে বিশ্ব সংস্থাটি।