১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:২৭:২৩ পূর্বাহ্ন


শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার, শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৮:৫৭:২৯
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার, শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ছবি: সংগৃহীত


রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার থেকে খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ছুটি শেষে শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং বছরব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই কমিটি নিয়মিত তদারকি নিশ্চিত করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, ক্লাস শুরু হওয়ার আগেই প্রতিটি ক্যাম্পাস সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। এছাড়া নিয়মিত তদারকি জোরদার করা, প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে নিয়মিত কর্মসূচি পালনের ওপর জোর দিয়েছে সরকার।