১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:১১:৪৯ অপরাহ্ন


সংবাদ সম্মেলন করে দলীয় পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৪:৫৬:৪১
সংবাদ সম্মেলন করে দলীয় পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা ছবি: সংগৃহীত


শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের কারণ দেখিয়ে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. ফারুকউজ্জামান মিয়া। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

বর্তমানে ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত এই নেতা জানান, কারো প্ররোচনা ছাড়াই স্বজ্ঞানে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক কারণে সাংগঠনিক দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় তিনি পদত্যাগ করছেন এবং ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন না বলেও স্পষ্ট করেন। এখন থেকে নিজ এলাকার জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।