১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৪৫:২৪ অপরাহ্ন


ঈদে বাস ভাড়া নিয়ে কুদ্দুস বয়াতির প্রতিবাদ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ২১:৩১:১৮
ঈদে বাস ভাড়া নিয়ে কুদ্দুস বয়াতির প্রতিবাদ ছবি: সংগৃহীত


ঈদের আগে বাড়তি বাসভাড়া ও যাত্রী ভোগান্তি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দাবির প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় পালাকার কুদ্দুস বয়াতি।

সম্প্রতি সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি দাবি করেন, এবারের ঈদযাত্রায় কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না এবং কোনো চাঁদাবাজির ঘটনাও ঘটছে না। মন্ত্রীর এই বক্তব্যের পর নেটিজেনদের সমালোচনার মুখে কুদ্দুস বয়াতি তার ফেসবুক আইডিতে ব্যঙ্গ করে লেখেন, 'ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরাই নাকি জোর করে ভাড়া দিচ্ছে।' মন্তব্যের ঘরে তিনি আরও রসিকতা করে যোগ করেন, জোর করে ভাড়া দিলে নাকি উল্টো জরিমানা করা হচ্ছে।

বর্তমানে নেত্রকোনার কেন্দুয়ায় স্থায়ীভাবে বসবাসরত এই শিল্পী জানান, বাস্তবে বাস ও সিএনজি ভাড়া স্বাভাবিকের চেয়ে অনেক বেশি নেওয়া হলেও সংশ্লিষ্টরা তা এড়িয়ে যাচ্ছেন। মূলত এই অনিয়মের বিরুদ্ধে নিজের অবস্থান থেকেই তিনি এমন ব্যঙ্গাত্মক প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।