১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৩:৩০:৫৮ পূর্বাহ্ন


আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৬ ১৬:০৩:০৭
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি ছবি: সংগৃহীত


আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে ইন্টার মায়ামি থেকে সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার ভোরে বুয়েনোস আইরেসে পৌঁছানোর পর কোচ লিওনেল স্কালোনির অধীনে অনুশীলনে নামেন এই মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে সদ্যই ৭০তম ফ্রি-কিক গোলের মাইলফলক ছোঁয়া মেসি বর্তমানে দারুণ ফর্মে ও পূর্ণ ফিট রয়েছেন।

ফিনালিসিমা বাতিল হওয়ায় নিজেদের মাটিতেই প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ঐতিহাসিক 'লা বোম্বোনেরা' স্টেডিয়ামে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের আগে দেশের মাটিতে এটিই হতে পারে মেসির শেষ ম্যাচ, যা সমর্থকদের কাছে অত্যন্ত আবেগের।

স্কালোনির ঘোষিত স্কোয়াডে টমাস পালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাসের মতো নতুনদের অভিষেক ঘটেছে। তবে ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন লাউতারো মার্টিনেজ ও লিসান্দ্রো মার্টিনেজের মতো গুরুত্বপূর্ণ তারকারা। তাদের অনুপস্থিতিতে নিকো পাজ ও জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে ঝালিয়ে নিতে চান কোচ। এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলদের নিয়ে গঠিত শক্তিশালী স্কোয়াডটি এখন ঘরের মাঠে নিজেদের রণকৌশল ঝালাই করে নিতে মুখিয়ে আছে।