স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ মার্চ, ২০২৬) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবস হওয়ায় সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক একদিন এগিয়ে আজ বিকেল ৪টায় নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সকালে দাপ্তরিক কাজ সেরে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং বিকেলের গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন।