১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৫১:২১ অপরাহ্ন


বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৩ ১৯:২০:২৮
বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার ছবি: সংগৃহীত


দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটের প্রভাবে ঠাকুরগাঁওয়ে এক বিয়েবাড়িতে দেখা গেছে অভিনব দৃশ্য। সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে এক বিয়ের অনুষ্ঠানে বরের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। জেলার অধিকাংশ পাম্পে তেল না থাকায় এবং দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হওয়ায় এই দুষ্প্রাপ্য উপহারটি অতিথিদের মধ্যে বেশ কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি করে।

উপহারদাতা জহিরুল ইসলাম জানান, বর্তমান সংকটে বর-কনের যাতায়াত নির্বিঘ্ন করতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। উপহার পেয়ে বর রাতুল হাসান সাফিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে এটিই তাঁর জন্য সবচেয়ে প্রয়োজনীয় ও সেরা উপহার। এই ঘটনাটি হাস্যরসের পাশাপাশি দেশের বর্তমান জ্বালানি সংকটের বাস্তব চিত্রকে ফুটিয়ে তুলেছে।