১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৪:২৯ অপরাহ্ন


দুই দিনে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৮ কোটি ৭২ লাখ টাকা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৭:০৫:৪১
দুই দিনে পদ্মা সেতুর  টোল আদায় হয়েছে ৮ কোটি ৭২ লাখ টাকা ছবি: সংগৃহীত


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। গত দুই দিনে (মঙ্গলবার ও বুধবার) সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৮ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা। এর মধ্যে বুধবার এক দিনেই ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেখা গেছে, যানবাহনের ব্যাপক চাপ থাকলেও কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মাওয়া ও জাজিরা প্রান্তে ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। দ্রুত টোল আদায়ের লক্ষ্যে মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক লেনসহ মোট ১০টি বুথ চালু রেখেছে সেতু কর্তৃপক্ষ।

হাইওয়ে পুলিশ ও সেতু বিভাগ জানায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং সেতু এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।