১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০২:৩২ অপরাহ্ন


ঈদের ছুটি ঘিরে জমে উঠতে যাচ্ছে কক্সবাজার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৬:৫৯:১৮
ঈদের ছুটি ঘিরে জমে উঠতে যাচ্ছে কক্সবাজার ছবি: সংগৃহীত


টানা ১০ দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে কয়েক লাখ পর্যটকের সমাগমের প্রস্তুতি চলছে। রমজানজুড়ে পর্যটকশূন্য থাকার পর আগামী ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত সমুদ্র সৈকত লোকারণ্য হয়ে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে তারকা হোটেলগুলোর প্রায় ৭০-৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

পর্যটকদের বাড়তি বিনোদনের জন্য বিভিন্ন হোটেলে কনসার্ট ও গালা ডিনারের বিশেষ আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি এবার হকারমুক্ত পরিচ্ছন্ন সৈকত দেখার সুযোগ পাবেন ভ্রমণপিপাসুরা। জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র ব্যবস্থা গ্রহণ করেছে। শুধু সৈকত নয়, ইনানী, হিমছড়ি এবং ডুলাহাজারা সাফারি পার্কও দর্শনার্থীদের বরণে পুরোপুরি প্রস্তুত।