১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৩:২৮ অপরাহ্ন


ঈদে সংবাদপত্রে এবার ৫ দিন ছুটি: নোয়াব
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ১৭:৩৫:৩২
ঈদে সংবাদপত্রে এবার ৫ দিন ছুটি: নোয়াব ছবি: সংগৃহীত


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রগুলোতে টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এই সিদ্ধান্তের কথা জানায়।

নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত গণমাধ্যমে ঈদের ছুটি পালন করা হবে। এই ছুটির কারণে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশি কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। সাধারণত ঈদের সময় তিন দিনের ছুটি থাকলেও, এবার সংবাদপত্র কর্মীদের জন্য ৫ দিনের এই দীর্ঘ ছুটির ঘোষণা এলো।