১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৪৩:৫৩ অপরাহ্ন


রুমিন ফারহানার সাথে 'দেখা হচ্ছে ঈদে' লিখে কি বোঝালেন ভাবনা?
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৮ ২০:৫১:২৩
রুমিন ফারহানার সাথে 'দেখা হচ্ছে ঈদে' লিখে কি বোঝালেন ভাবনা? ছবি: সংগৃহীত


অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সবসময়ই সরব থাকেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি তিনি রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এই ছবিগুলোতে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল ও খোশমেজাজে দেখা গেছে।

রুমিন ফারহানার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে ভাবনা এক রহস্যময় বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু, দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।’ ক্যাপশনের শেষে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে তিনি ভক্তদের মনে কৌতূহল উসকে দিয়েছেন। তাদের এই হঠাৎ একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া কি কেবলই সৌজন্য সাক্ষাৎ, নাকি ঈদের কোনো বিশেষ প্রজেক্টের ইঙ্গিত—তা নিয়ে এখন সামাজিক মাধ্যমে চলছে জোর গুঞ্জন।

ভাবনার এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা নানা রকম ইতিবাচক ও কৌতূহলী মন্তব্য করছেন। কেউ দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, আবার কেউ রসিকতা করে লিখেছেন যে ভাবনা চাইলেই এবার সংসদ সদস্য হতে পারতেন। তবে সব জল্পনা-কল্পনার উত্তর হয়তো মিলবে আসন্ন ঈদুল ফিতরে, যার ইঙ্গিত ভাবনা নিজেই দিয়ে রেখেছেন।