১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৮:০৫ অপরাহ্ন


ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৭ ১৯:৩৪:৪৯
ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা


ঈদের ছুটিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে ঈদের সাত দিনের ছুটিতে বাজারদর নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রীদের সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নারী নির্যাতন ও ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, বৈঠকে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে কিছু পরিবর্তন এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংক্রান্ত একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক শিলাবৃষ্টি, ঝড় ও আকস্মিক বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি দ্রুত নিরুপণ করে ব্যবস্থা নিতে কৃষি, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।