১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৬:২৪ অপরাহ্ন


দক্ষিণ আফ্রিকাকে ৫৮ রানে হারাল নিউজিল্যান্ড
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৭ ১৯:০২:৩৩
দক্ষিণ আফ্রিকাকে ৫৮ রানে হারাল নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত


তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার (১৭ মার্চ) হ্যামিল্টনে কিউইদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। এই জয়ের ফলে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরল স্বাগতিকরা।

ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মাহারাজ। ওপেনার ডেভন কনওয়ের দুর্দান্ত ফিফটি এবং জশ ক্লার্কসনের ২৬ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে কিউইরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে উইয়ান মুল্ডার সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্জ লিন্ডে, তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় হার মানতে হয় তাদের। কিউইদের পক্ষে লকি ফার্গুসন ও বেন সিয়ার্স প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। এছাড়া অধিনায়ক মিচেল স্যান্টনার নেন দুটি উইকেট।