১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৩৭:০৪ পূর্বাহ্ন


আহত বিএনপি কর্মী জনির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৫ ২০:৪৫:২৭
আহত বিএনপি কর্মী জনির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


টাঙ্গাইলে বিএনপির নির্বাচনী সমাবেশে লজিস্টিক সাপোর্ট দিতে গিয়ে গুরুতর আহত হওয়া মো. জনির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্ব পালনকালে গত ৩১ জানুয়ারি এক দুর্ঘটনায় জনি মারাত্মকভাবে আহত হন। দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তার পরিবার যখন হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই তারেক রহমানের নির্দেশনায় তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

তারেক রহমানের বিশেষ নির্দেশনায় রবিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর গোলাপবাগ এলাকায় চিকিৎসাধীন জনির সঙ্গে দেখা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি জনির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। জনির উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এ সময় প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ডা. আসলামুল ইসলাম রুদ্র, ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। তারেক রহমানের এই মানবিক উদ্যোগের ফলে জনির পরিবার নতুন করে আশার আলো দেখছে