১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৮:২২ অপরাহ্ন


ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১১ ১৮:৫৯:৪১
ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম ছবি: সংগৃহীত


বিয়ের প্রলোভনে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বুধবার (১১ মার্চ) বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছর ২১ এপ্রিল সাদিয়া রহমান মিথিলা নামের এক নারী হিরো আলমের বিরুদ্ধে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে হিরো আলম তাকে একাধিকবার ধর্ষণ ও নির্যাতন করেছেন এবং একপর্যায়ে গর্ভপাতে বাধ্য করেছেন।

মামলাটি তদন্ত করে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। প্রায় ২০ দিন কারাভোগের পর আজ তিনি আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্ত হলেন।