১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৫:৫২ অপরাহ্ন


সোনার পর রুপার দামেও বড় পতন, নতুন দর কত?
অর্থনৈতিক প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৪ ১৩:৫৯:০২
সোনার পর রুপার দামেও বড় পতন, নতুন দর কত?


দেশের বাজারে স্বর্ণের পর এবার রুপার দামও আরেক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২৯২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শনিবার (১৪ মার্চ) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

কেন কমলো রুপার দাম?

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ক্যারেটবর্তমান মূল্য (টাকা)আগের মূল্য (টাকা)পার্থক্য (টাকা)
২২ ক্যারেট৬,০৬৫৬,৩৫৭- ২৯২
২১ ক্যারেট৫,৭৭৪৬,০৬৫- ২৯১
১৮ ক্যারেট৪,৯৫৭৫,১৯০- ২৩৩
সনাতন পদ্ধতি৩,৭৩২৩,৯০৭- ১৭৫

স্বর্ণের বর্তমান দাম

রুপার পাশাপাশি স্বর্ণের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকায় নেমেছে।