১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৪:১৫ অপরাহ্ন


নারায়ণগঞ্জে ঈদে যাত্রা শুরু করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৭:১৪:২৮
নারায়ণগঞ্জে ঈদে যাত্রা শুরু করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স ছবি: সংগৃহীত


প্রযুক্তির হাত ধরে সিনেমা দেখার ধরন পাল্টালেও বড় পর্দার আবেদন এখনো অমলিন। আর দর্শকদের সেই অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এবার নারায়ণগঞ্জে চালু হচ্ছে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। আগামী ঈদুল ফিতরের দিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাখাটির উদ্বোধন হতে যাচ্ছে।

নারায়ণগঞ্জের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটি স্থাপন করা হয়েছে। এখানে মোট ৩টি অত্যাধুনিক হল রয়েছে, যার দুটিতে ১৭৮টি করে এবং একটিতে ৭৫টি আসন থাকছে। নান্দনিক পরিবেশ, বিশ্বমানের সাউন্ড সিস্টেম এবং জায়ান্ট স্ক্রিনসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে এই শাখায়।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিশেষ ঈদ উপহার। তিনি আরও বলেন, ভালো সিনেমা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন ভালো মানের সিনেমা হল। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে চলতি বছরের মধ্যে আরও কয়েকটি শাখা চালু করার পাশাপাশি পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্স পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।