১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪০:০৪ অপরাহ্ন


৬৬ বছর বয়সে মা হচ্ছেন এই অভিনেত্রী!
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৬ ১৮:৩৭:০৬
৬৬ বছর বয়সে মা হচ্ছেন এই অভিনেত্রী! ছবি: সংগৃহীত


বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। ৬৬ বছর বয়সে এই অভিনেত্রী আবারও মা হতে চলেছেন—এমনই এক দাবিতে বর্তমানে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামী বিবেক মেহরার সঙ্গে উপস্থিত ছিলেন নীনা। সেখানে সাদা সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে তাঁর একটি ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়। অনেক ভক্তের দাবি, ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর বা 'বেবি বাম্প' স্পষ্ট বোঝা যাচ্ছে।

ব্যক্তিগত জীবনে নীনা গুপ্তা বরাবরই সাহসী ও স্পষ্টবাদী হিসেবে পরিচিত। আশির দশকে সমাজের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে 'সিঙ্গেল মাদার' হিসেবে মেয়ে মাসাবা গুপ্তাকে বড় করে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। সময়ের ব্যবধানে মাসাবা এখন নিজের সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত। অন্যদিকে, ২০০৮ সালে ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা। দীর্ঘ বিরতির পর আবারও তাঁর মাতৃত্বের খবর নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ অভিনেত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে অন্যদের সমালোচনা করছেন।

তবে এই গুঞ্জন নিয়ে নীনা গুপ্তা নিজে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এটি কি কেবল পোশাকের গঠনগত কারণে সৃষ্ট বিভ্রান্তি নাকি সত্যিই কোনো সুখবর রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। আপাতত কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় পুরো বিষয়টি নিছক জল্পনা হিসেবেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।