১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৩:৪৩ অপরাহ্ন


হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৫ ১৫:৩৭:০১
হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর ছবি: সংগৃহীত


সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অবশেষে আইনি স্বস্তি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর। তাঁর আবেদনের ওপর শুনানি শেষে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে আনিস আলমগীরের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী তামান্না ফেরদৌস।

এর আগে সাংবাদিক আনিস আলমগীরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরগ্রেপ্তার করা নিয়ে সাংবাদিক মহলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও রাজনৈতিক সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা করার কারণে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে বলে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা শুরু থেকেই দাবি করে আসছিলেন। আজ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।